প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 10:58 PM
মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শনিবার(২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে টাউন হল মাঠে গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে সমাবেশে রূপ নেয়।
কুমিল্লা ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তার স্পষ্ট ভারতবিরোধী অবস্থানের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যার সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।
কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লার সদস্যসচিব মুফতি আব্দুল জিলানিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি মারা যান। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...