...
শিরোনাম
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের ⁜ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ⁜ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী ⁜ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের ⁜ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর ⁜ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে ⁜ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম ⁜ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত ⁜ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড় ⁜ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর ⁜ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান ⁜ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায় ⁜ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার ⁜ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি ⁜ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি ⁜ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া ⁜ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে ⁜ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী? ⁜ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা ⁜ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Dec 2025, 11:13 PM

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-ভাঙচুর News Image


রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষোভকারী প্রথমে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। পরে তারা ডেইলি স্টার ভবনে গিয়ে একই ধরনের হামলা ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরুর পর একপর্যায়ে হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে। তারা জানালার কাচ ভাঙচুর করে, টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র রাস্তায় বের করে এনে আগুন ধরিয়ে দেয়। এতে প্রথম আলোর নিয়ন্ত্রণ কক্ষ, প্রথমা প্রকাশনা, প্রথমা ডটকম, বিজ্ঞাপন, হিসাব বিভাগ ও চরকিসহ একাধিক বিভাগ সম্পূর্ণ পুড়ে যায়।

হামলার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই হামলাকারীদের একটি অংশ কারওয়ান বাজার ছাড়িয়ে ফার্মগেট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

শুক্রবার(১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্রথম আলোর পুরো ভবন আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবন থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায় নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে কার্যক্রম চালানোর মতো অবস্থা নেই। ভবনের ভেতরের বিভিন্ন তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পত্রিকাটির এক ফটোজার্নালিস্ট জানান, হামলাকারীরা ক্যামেরা, লেন্স ও হার্ডড্রাইভ লুট করে নিয়ে গেছে। এতে বহু বছরের আর্কাইভ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নষ্ট হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে একটি মিছিল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

হামলার ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে শুক্রবার পত্রিকার ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। তবে দুপুরের পর অনলাইন কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি পৃথকভাবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলে সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যমের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর বর্বর আঘাত এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গভীর উদ্বেগজনক। তিনি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



ক্যাটেগরি: জাতীয় ট্যাগ: জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...

নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...

সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...

‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...

কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...

কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...

ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...

ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...

বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...

‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...

কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...

বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
➤ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
➤ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
➤ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
➤ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
➤ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
➤ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
➤ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
➤ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
➤ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
➤ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
➤ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
➤ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
➤ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
➤ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
➤ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
➤ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
➤ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
➤ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
➤ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir