প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 12 Jul 2025, 1:15 AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫শ ৯৩টি। এখানে পড়াশুনা করছে প্রায় ২ কোটি ১৮ লক্ষ শিশু। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে আছে এই বিদ্যালয়গুলো। লোকজনের দান করা ভূমিতেই গড়ে উঠেছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে দেশের উন্নয়ন, শিক্ষা খাতের অগ্রগতির কথা ভেবেই এই জমিগুলো সরকারকে দিয়েছেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের এই মূল্যবান সম্পত্তি দান না করলে হয়তো এতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠতো না।
প্রতিটি বিদ্যালয়েরই একটি নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়া রয়েছে। শিশু জরিপের মাধ্যমে ৪+ থেকে ১০+ শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়। ক্যাচমেন্ট এরিয়ার কোন শিশু যেনো ভর্তির আওতার বাহিরে না থাকে, কেউ যেনো ঝরে না পড়ে বছরের শুরুতেই বাড়ি বাড়ি গিয়ে এ জরিপ চালানো হয়। ফলশ্রুতিতে প্রায় শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়মুখী হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু ভর্তি হওয়ার পর তার পড়াশুনার সকল দায়িত্ব সরকারের। বছরের শুরুতেই বিনামূল্যে বই দেয়া থেকে শুরু করে শতভাগ উপবৃত্তি প্রদান সবকিছুই সরকার করছে। তাহলে সরকারকে সহযোগিতা করতে তথা বিদ্যালয়ের উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়ার বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার যারা বসবাস করছেন তাদের দায়িত্ব ও কর্তব্য কি? আমরা মনে করি তাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে। প্রতি বছর বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ধরণের বরাদ্দ দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য স্লিপ (বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা),নীড বেস এসেসোরিস, রুটিন মেন্টিনেন্স, প্রাক প্রাথমিক, ক্ষুদ্র মেরামত, বৃহৎ মেরামত ইত্যাদি।
প্রতিটি বিদ্যালয়েই ম্যানেজিং কমিটি রয়েছে। সাধারণত শিক্ষকগণ এ কমিটির সহযোগিতায় সমস্ত বরাদ্দের অর্থ খরচ করে থাকেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দকৃত অর্থ খরচ করার কথা বলা আছে। মা সমাবেশ,উঠান বৈঠক বিদ্যালয়ের সমস্যগুলো চিহ্নিত করে প্রাধিকারের ভিত্তিতে স্লীপের অর্থ খরচ করা হয়ে থাকে। এসব কাজে সহযোগিতার জন্য স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামর্থ্যবানগণ ইচ্ছে করলেই এগিয়ে আসতে পারেন।
বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে এবং সম্পদ রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্টীর সম্পৃক্ততা অতিব জরুরি। সরকার প্রতিটি বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম প্রহরী নিয়োগ দিচ্ছে। তাহলে কি আমাদের দায়িত্ব একেবারেই শেষ? আমরা মনে করি দায়িত্ব শেষ হয়ে যায়নি। অনেক জায়গায় দেখা যায়, বিদ্যালয়ের আসবাবপত্র নষ্ট করে ফেলছে, চুরি হয়ে যাচ্ছে। এসব করে আমরা কার ক্ষতি করছি? আমরা দেশেরই ক্ষতি করছি। এবং শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছি। শিক্ষকদের উচিত স্থানীয় জনসাধারণের সাথে সম্পর্কের উন্নতি করা। তাদেরকে বিদ্যালয়ে উন্নয়নে সম্পৃক্ত করা। মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, স্লীপ, স্টেক হোল্ডার মিটিং, বৃক্ষরোপণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ যাবতীয় অনুষ্ঠানে পানীয় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সর্বসাধারনকে আমন্ত্রণ জানানো। এতে করে বিদ্যালয়ের প্রতি তাদের নতুন ধ্যান ধারনা পজিটিভ তৈরি হবে। এবং তাদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে উৎসাহী হবে। গত ১৩ নভেম্বর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি পত্রের আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের কথা বলা হয়। এটি একটি যুগান্তকারী এবং সমযোপযোগী পদক্ষেপ। আজ যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে রয়েছেন তাদের বেশিরভাগই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেছেন। ভাঙ্গা কুঁড়ে ঘর, টিনের চালা কিংবা গাছতলা বসেই অনেকে প্রাথমিকের গন্ডি পার করেছেন। তার পরেও জীবনের প্রথম বিদ্যাপীঠের প্রতি রয়েছে উনাদের নিরন্তর ভালোবাসা। এখনও অনেকেই ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে বিদ্যালয়ের আঙ্গিনায় একটু ঘুরতে যেতেই স্মৃতিকাতর হয়ে যান।
প্রাক্তন শিক্ষার্থীদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে তাদের থেকে নতুন ধ্যান-ধারণা নেয়া যেতে পারে। হয়তোবা তাদের একটু সু-দৃষ্টি বিদ্যালয়ের দৃশ্যপট পাল্টেই দিতে পারে। কোন অনুষ্ঠানে সাবেক জ্ঞানীদের উপস্থিতি কিংবা গুণীজনদের সংবর্ধনা অনেকেরই ধারণা পরিবর্তন করে দিতে পারে। তারা দেখে শিখবে, অমুকের সন্তান যদি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বড় কিছু হয়। তাহলে আমার সন্তান পারবে না কেন ।। তাই আমাদের উচিত এই অংশীজন ও সাবেকদের কাজে লাগানো।
অংশীজনের সহায়তায় ঝরে পড়া রোধ, শতভাগ মিড ডে মিল বাস্তবায়ন, বাল্যবিবাহ বন্ধ, শিশু শ্রম রোধ, ইভটিজিং প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করে" আমাদের বিদ্যালয় আমরাই গড়বো" এ শ্লোগান বাস্তবায়ন সম্ভব।
আলমগীর হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
লালমাই, কুমিল্লা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...