প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Dec 2025, 10:30 PM
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের বিদায়ী সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ সম্প্রসারণকে কেন্দ্র করে নতুন অঙ্গীকার নিয়েছে দুই দেশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় বিনিয়োগ, প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ), মানবসম্পদ উন্নয়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে।
রাষ্ট্রদূত পার্ক সুদানের আবিয়েই অঞ্চলে শান্তিরক্ষা ঘাঁটিতে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর শোক প্রকাশ করেন এবং দেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন জানিয়ে ১২ ফেব্রুয়ারি দেশের শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে চলমান সংস্কার ও চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে দীর্ঘদিনের সমস্যার সমাধানের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত পার্ক জানান, স্যামসাং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং সিইপিএ বাস্তবায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।
সাক্ষাতের আলোচনায় দুই পক্ষ সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা জোরদার করার বিষয়ে সমঝোতা করেন। অধ্যাপক ইউনূস কোরিয়ান প্রশিক্ষণকেন্দ্র ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দেন, যা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সাক্ষাতে এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...
ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম...
বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্...
মনীষা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মই প্রতীকে মনীষ...
প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের...
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের উদ্যোগে “রোড টু প্রেসিডেন্টস রোভার স্কাউট” শীর্ষক একদিনব্যাপী...
কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়...
কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষিতে যুক্ত হয়েছে নতুন ও লাভজনক ফসল স্ক...
বন্ধুত্বের শক্তিতে রাজনীতির পথে—দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প...
ভোটের আগমুহূর্তেও ইসলামি জোটের দরজা খোলা—জামায়াতকে কড়া বার্ত...
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্র...
পরিবেশ রক্ষার সিদ্ধান্তে নিস্তব্ধ সেন্ট মার্টিন, নয় মাস পর্য...
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অজুহাতে দীর্ঘ সময়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধের সি...