প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Jul 2026, 11:33 PM
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের কূটনৈতিক ও আইনি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত উদ্যোগ চলমান বলেও জানান তিনি।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি না থাকলেও পুরো বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, একজন দণ্ডিত আসামি অন্য দেশে অবস্থান করলে তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা সরকারের অঙ্গীকার। জনগণের প্রত্যাশাও একই, আর সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে উল্লেখ করেছেন যে, এ বিষয়ে ১০টি দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অর্থ ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার একটি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। এটি রাতারাতি সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি, পারস্পরিক সহযোগিতা এবং চলমান আলোচনার ফলে সরকার এ ক্ষেত্রে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে জনগণের অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...