প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jul 2026, 8:24 AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক উদবাতুল বারী আবুকে সংবর্ধনা জানিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সম্মিলিত ক্রীড়া পরিবার। আয়োজনে কুমিল্লার ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের সংগঠক, সাবেক ও বর্তমান ক্রিকেটার, কোচ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক ইমদু, অ্যাডহক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু এবং জেলা ক্রীড়া অফিসার ও অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ বখতিয়ার আহমেদ গাজী।
কুমিল্লার ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব করে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও বর্তমান জাতীয় ক্রিকেট কোচ ফয়সল হোসেন ডিকেন্স, জেলা ক্রিকেট কোচ হাবিব মো. মোবাল্লেক জেমস এবং সাবেক ক্রিকেটার সাদাত হোসেন সানি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তোফায়েল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আতিক রুবেলসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সংবর্ধনার জবাবে উদবাতুল বারী আবু কুমিল্লার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জেলার ক্রীড়াঙ্গনের বিকাশে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি তরুণ খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও বিসিবি আম্পায়ার ফখরুল আলম উল্লাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, উদবাতুল বারী আবুর বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়া কুমিল্লার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে জেলার ক্রিকেট আরও সুসংগঠিত হবে এবং জাতীয় পর্যায়ে কুমিল্লার অবস্থান আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত বিসিবি কাউন্সিলর উদবাতুল বারী আবুর হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক এবং অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...