প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2026, 11:20 PM
কুমিল্লা: নতুন রোটারি বর্ষকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব কুমিল্লা। বুধবার জগন্নাথপুর রোটারি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া রোটারিয়ানরা নিজ হাতে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটা. জীবন কৃষ্ণ চক্রবর্তী, রোটা. পিপি ডা. ছৈয়দ জুলফিকার হায়দার, রোটা. পিপি মোহাম্মদ ইকবাল আমিন, রোটা. অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার, রোটা. মোহাম্মদ জহিরুল ইসলাম, রোটা. অ্যাডভোকেট আব্দুল কাদের তাহের এবং রোটা. মোহাম্মদ আব্দুল মান্নান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিয়ে ব্যক্তি, পরিবার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও এখন রোটারি ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। নতুন রোটারি বর্ষের শুরুতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হয়ে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...