প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 12:27 AM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। বিদ্যালয় মাঠে হাঁটুসমান নোংরা পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান, চরম দুর্ভোগে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত মাঠ ভরাট ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।
বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলার শুভপুর ইউনিয়নের পদুয়া খামার পুস্করণী এলাকার ১২১ নম্বর খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পুরোপুরি পানিতে ডুবে আছে। সামান্য বৃষ্টিতেই আশপাশের বাড়ির পানি বিদ্যালয় প্রাঙ্গণে জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে। অনেককে জুতা-মোজা হাতে নিয়ে কিংবা পোশাক ভিজিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, ১৯৭৩ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এলাকাটি শিক্ষিত ও জনবহুল হলেও বছরের পর বছর বিদ্যালয়ের মাঠ নিচু থাকায় বৃষ্টির সময় একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে শিশুদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।
অভিভাবকদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখনো মাঠ ভরাট কিংবা স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। তারা বলেন, দ্রুত মাঠে মাটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে আসতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার বলেন, মাঠ নিচু হওয়ায় আশপাশের বাড়ির পানি বিদ্যালয় প্রাঙ্গণে জমে যায়। এতে প্রতিদিনের সমাবেশ বন্ধ রয়েছে এবং অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। মাঠ ভরাট করা হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের জলাবদ্ধতার বিষয়টি তাদের নজরে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, স্থানীয় একজন সচেতন ব্যক্তি বিষয়টি অবহিত করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...