প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jul 2026, 8:39 AM
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম নির্মাতা। সীমিত কোচিং অভিজ্ঞতা আর অনালোচিত খেলোয়াড়ি ক্যারিয়ার নিয়ে ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়া লিওনেল স্কালোনি এখন দাঁড়িয়ে আছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে।
শনিবার (বাংলাদেশ সময়) ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে ১০০তম বারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর অস্থায়ী কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। তখন জাতীয় দলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও ছিল নানা অনিশ্চয়তা। সেই কঠিন সময়ে মেসির কাছে মাত্র একটি সুযোগ চেয়েছিলেন স্কালোনি। আর সেই সুযোগই বদলে দেয় আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস।
স্কালোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আসে ফিনালিসিমার ট্রফি, আর ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব। তার হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলে নতুন এক স্বর্ণযুগে প্রবেশ করে আলবিসেলেস্তেরা।
মাত্র ৯৯ ম্যাচেই আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যাচ পরিচালনার সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দো, আলফিও বাসিলে এবং মার্সেলো বিয়েলসার মতো কিংবদন্তিদের। শততম ম্যাচে পা রাখতে যাওয়া স্কালোনি এখন আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী কোচ।
এখন তার সামনে আরেকটি বড় রেকর্ড। আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১২৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন গুইলারমো স্তাবিলে। ১৯৪১ থেকে ১৯৬১ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রায় দুই দশক জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকার বিষয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে স্কালোনির নীতিগত সমঝোতা হয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিক রূপ পেলে স্তাবিলের দীর্ঘদিনের রেকর্ড ভাঙা স্কালোনির জন্য সময়ের ব্যাপার মাত্র।
একসময় যাকে ঘিরে ছিল সংশয়, আজ সেই লিওনেল স্কালোনিই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ। শততম ম্যাচের এই মাইলফলক তার অসাধারণ যাত্রার আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...