প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Jun 2026, 11:28 PM
রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও রক্তাক্ত হয়েছে ইউক্রেন। সোমবার (২৯ জুন) দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে চালানো হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে ইউরোপের প্রতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ২৯ জন আহত হন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাসে রুশ ড্রোন হামলায় এক শিশুসহ তিনজন প্রাণ হারান এবং আহত হন আরও ছয়জন।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে পৃথক ড্রোন হামলায় ৬৯ বছর বয়সী এক নারী ও ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ। একই সময়ে দেশটির আরও অন্তত ছয়টি অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে।
হামলার প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থাতেও। ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর উক্রেনেরগো জানিয়েছে, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই রুশ হামলায় আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এই পরিস্থিতিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোকে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ও সক্ষমতা দ্রুত সম্প্রসারণের আহ্বান জানান। তার ভাষায়, সাধারণ মানুষের জীবন রক্ষায় এখনই কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি।
এদিকে যুদ্ধের গতিপ্রকৃতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার কারণে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সামরিক রসদ সরবরাহে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এর ফলে পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি কমে এসেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছেন, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই পরিস্থিতি সত্ত্বেও ইউক্রেন অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং শেষ পর্যন্ত রাশিয়ার বিজয় হবে বলেই তার বিশ্বাস।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, ক্রেমলিনের কঠোর অবস্থান মূলত পশ্চিমা দেশ ও ইউক্রেনকে চাপের মুখে ফেলার কৌশল। তবে তাদের মূল্যায়নে, ২০২৬ সালে এসে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক কার্যকারিতা আগের তুলনায় দুর্বল হয়েছে এবং কৌশলগত লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা ২০৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, একই সময়ে রাশিয়ার ছোড়া ১০৮টি ড্রোনের মধ্যে ৮২টি ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট।
সূত্র: এবিসি নিউজ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...