প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 19 Jul 2026, 8:33 PM
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক একাডেমি পরিদর্শন করেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারি।
এ সময় তিনি হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একাডেমির সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি একাডেমির বিভিন্ন শ্রেণিকক্ষ, মক্তব কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন| পরে একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলী-এর সঙ্গে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
আলোচনায় ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন এবং আফরিন জাহান ইসলামিক একাডেমি-এর মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বা ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় ড. মিজানুর রহমান আজহারি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের লেখার খাতা ও শিক্ষা-উপকরণ উপহার প্রদান করেন।
পাশাপাশি তিনি একাডেমির ফাউন্ডার হেন্ড বুকের এর জন্য একটি "শুভেচ্ছা বাণী প্রদান করেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।
সফরের এক পর্যায়ে তিনি প্রতিষ্ঠাতার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করেন।
এ প্রসঙ্গে আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলী জানান, ড. মিজানুর রহমান আজহারির এই মূল্যবান সফর আমাদের একাডেমির জন্য একটি অনুপ্রেরণার অধ্যায়।
তাঁর দিকনির্দেশনা, শিক্ষা-ভাবনা এবং শুভেচ্ছা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষক উন্নয়ন ও মানসম্মত ইসলামিক শিক্ষা বিস্তারে পারস্পরিক সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শন শেষে ড. মিজানুর রহমান আজহারি একাডেমির সার্বিক সফলতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...