প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 1 Jul 2026, 11:41 PM
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, লেবানন পরিস্থিতি এবং ইসরাইলের নতুন হামলার হুমকিকে কেন্দ্র করে অঞ্চলটি আবারও বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে। কূটনৈতিক তৎপরতা চললেও মতপার্থক্য এতটাই গভীর যে যেকোনো সময় ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতির সমঝোতা।
গত ১৭ জুন সুইজারল্যান্ডের একটি পাহাড়ি অবকাশকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়। তবে সেই সমঝোতার পরপরই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।
ইরানের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ক্ষেত্রে তাদের কর্তৃত্ব মেনে চলতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এ অবস্থান প্রত্যাখ্যান করে প্রণালিতে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এতে দুই দেশের সম্পর্ক আবারও সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। ইরান আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, বিদেশে জব্দ থাকা সম্পদ ফেরত এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবি তুলেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌপথ হিসেবে হরমুজকে সম্পূর্ণ উন্মুক্ত রাখার অবস্থানে অনড় রয়েছে।
এদিকে লেবানন ইস্যুতেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা এগোলেও ইরান-সমর্থিত হিজবুল্লাহ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, এতে দক্ষিণ লেবাননে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরাইলের নতুন হুঁশিয়ারি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার হামলাও চালানো হবে। একই সঙ্গে লেবানন, সিরিয়া ও গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরেহ খারাজমি বলেছেন, পরবর্তী দফার আলোচনার সফলতা এখন অনেকটাই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন ছাড়া আলোচনায় কার্যকর অগ্রগতি সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুদ্ধবিরতির সমঝোতা কার্যকর থাকলেও পারস্পরিক অবিশ্বাস, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত বিরোধের কারণে বিশ্বশান্তি এখনও বড় ধরনের অনিশ্চয়তার মুখে রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...