প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Jul 2026, 8:35 AM
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগুন ধরিয়ে দেওয়ার দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দীর্ঘদিনের সংঘাতপূর্ণ এই অঞ্চলে।
বৃহস্পতিবার (২ জুলাই) হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।
টিপিএনপিবির মুখপাত্র সেবি সামবোম জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গোসেলিন। তার দাবি, অবতরণের পরই বিচ্ছিন্নতাবাদীরা বিমানটিতে হামলা চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।
গোষ্ঠীটির অভিযোগ, বেসামরিক বিমান ব্যবহার করে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জাম সংঘাতপূর্ণ এলাকায় পরিবহন করা হচ্ছে। এ কারণে পুরো পশ্চিম পাপুয়া অঞ্চলে সব ধরনের বিমান চলাচলের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে।
সেবি সামবোম বলেন, “আমাদের নির্দেশনা অমান্য করায় বিমানটিতে গুলি চালানো হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাপুয়ার আকাশে কোনো বেসামরিক বিমান যদি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য বা সামরিক সরঞ্জাম পরিবহনে সহায়তা করে, তবে সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, নিহত পাইলটের মরদেহ নিতে চাইলে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের সামরিক বা পুলিশ সদস্য ছাড়া ঘটনাস্থলে আসতে হবে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে সাত আসনের একটি যাত্রীবাহী বিমান পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানটি অবতরণের আগে কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য ছিল না। তবে অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর টিপিএনপিবি আবারও ইন্দোনেশিয়া সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ১৯৬৯ সালে পাপুয়া ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই অঞ্চলটিতে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চলছে। বিদ্রোহীদের অভিযোগ, দীর্ঘদিনের এ সংঘাতে বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে একই সংগঠনের হাতে প্রায় ১৯ মাস জিম্মি থাকার পর দীর্ঘ আলোচনার মাধ্যমে নিউজিল্যান্ডের এক পাইলট মুক্তি পান। সর্বশেষ মার্কিন পাইলট হত্যার ঘটনায় পাপুয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অ...
জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফির...