প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 24 Dec 2025, 8:39 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট admission.jnu.ac.bd-এ এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। আবেদনকারীরা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একই সঙ্গে পরীক্ষার কেন্দ্র, ভবন ও কক্ষ নম্বরসহ বিস্তারিত আসনবিন্যাসও দেখতে পারবেন। প্রবেশপত্র ইতোমধ্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর (শনিবার)। পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
পরীক্ষা চলাকালে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার হলে দায়িত্বরত পর্যবেক্ষকের কাছে প্রবেশপত্র দেখিয়ে স্বাক্ষর নিতে হবে এবং স্বাক্ষরকৃত প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে, যা পরবর্তী ভর্তি কার্যক্রমে প্রয়োজন হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্য করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের সব ধরনের নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...
কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম বর্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অ...
নিজস্ব প্রতিবেদক।।ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহ...
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...