প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: চাকুরী ও শিক্ষা বার্তা | প্রকাশ: 24 Dec 2025, 9:06 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগে দুই ধাপে নেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের জানানো হয়েছে, দুই ধাপে আবেদন করা সব পরীক্ষার্থী ২ জানুয়ারি লিখিত পরীক্ষায় অংশ নেবেন। পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—ছাড়া দেশের বাকি সব জেলায় পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা ৯০ মিনিট চলবে।
বুধবার (২৪ ডিসেম্বর) মহাপরিচালক আবু নুর শামসুজ্জামান স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচি ও প্রার্থীদের জন্য কঠোর নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসি পরীক্ষার তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। একই সঙ্গে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, বই, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো কাগজপত্র রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থীর কাছে এসব থাকলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তর আরও সতর্ক করেছে, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রলোভনে না পড়তে প্রার্থীদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...
কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম বর্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অ...
নিজস্ব প্রতিবেদক।।ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহ...
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...