প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 10 Jan 2026, 11:09 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও প্রত্যাশার বাইরে গিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। ভিপি, জিএস, এজিএসসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে তাদের প্রার্থীরা বিজয়ী হয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—বিশ্ববিদ্যালয় রাজনীতিতে শক্ত অবস্থান আরও পোক্ত করছে সংগঠনটি।
এই নির্বাচনকে ঘিরে ভিন্ন সমীকরণে আশাবাদী ছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু)—টানা চারটি বড় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর জকসুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল দলটির। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাকে ঘিরে সহানুভূতির আবহ এবং পুরান ঢাকার ওই অঞ্চল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত—সব মিলিয়ে ছাত্রদলের ভালো ফল করার কথা ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল।
কিন্তু ফলাফল সে পথে যায়নি। বরং জকসুতেও ভরাডুবির মাধ্যমে ছাত্রদল আবারও হতাশ করেছে নিজেদের সমর্থক ও দলীয় নেতৃত্বকে। জাতীয় নির্বাচন সামনে রেখে এই পরাজয় বিএনপির জন্য একটি অশনিসংকেত বলেই মনে করছেন অনেকে।
অনেকের যুক্তি, ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। তাই এতে বিএনপির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় না। বাস্তবতা হলো, আওয়ামী লীগের পর বিএনপি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল—এ নিয়ে দ্বিমত নেই। তবে ইতিহাস বলছে, ছাত্র রাজনীতির প্রবণতা প্রায়ই জাতীয় রাজনীতির পূর্বাভাস দেয়।
১৯৯০ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের আমান উল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন জিএস নির্বাচিত হন। এর পরের বছর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। একইভাবে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ের পেছনেও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক তরুণদের গণজোয়ার বড় ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতায় একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব হারানো বিএনপির হাইকমান্ডকে স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলছে।
বিশ্লেষকদের মতে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যখন ধারাবাহিকভাবে ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, তখন তা অবহেলা করার সুযোগ নেই। কারণ এই তরুণরাই ভবিষ্যতের ভোটার, ভবিষ্যতের মতামত গঠনকারী শক্তি। তাদের মনোভাব বদলে গেলে জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়তে বাধ্য।
এই পরিস্থিতির পেছনে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতাই বড় কারণ হিসেবে উঠে আসছে। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর আহ্বায়ক কমিটি দিয়েই চলছে সংগঠনটির কার্যক্রম। অনেক নেতার ছাত্রত্ব নেই, বয়স ৩৮ থেকে ৪০ পেরিয়ে গেছে। কোথাও একজনই পাঁচ থেকে দশ বছর ধরে সভাপতি বা সাধারণ সম্পাদক পদ আঁকড়ে আছেন। ফলে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না, তরুণ শিক্ষার্থীদের আকর্ষণ হারাচ্ছে সংগঠনটি।
এর বিপরীতে ইসলামী ছাত্রশিবির নিয়মিত নেতৃত্ব পরিবর্তন করছে। একই ইউনিটে পাঁচ বছরে পাঁচজন সভাপতি দায়িত্ব শেষ করে কেন্দ্রীয় পর্যায়ে যাচ্ছেন কিংবা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করছেন। সাধারণ শিক্ষার্থীরা এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ‘আদু ভাই’ টাইপ দীর্ঘদিনের নেতাকে ছাত্রনেতা হিসেবে দেখতে তারা আগ্রহী নয়—এ কথা বারবার প্রমাণিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এখনই ছাত্রদলকে ঢেলে সাজানোর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এর প্রভাব শুধু ছাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এর খেসারত দিতে হতে পারে বিএনপিকেই। সে কারণে ছাত্রদলের সাংগঠনিক সংস্কার ও নেতৃত্বে রক্ত সঞ্চালনের উদ্যোগ নিতে হবে দলের সর্বোচ্চ পর্যায় থেকেই—এটাই সময়ের দাবি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...
কুমিল্লা অঞ্চলে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট...
নয়ন দেওয়ানজী।।স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো...
বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফত...
নরসিংদীতে তরুণী হত্যায় নতুন মোড় গ্রেপ্তার ৫, অধরা মূল হোতা ন...
নরসিংদীতে ধর্ষণের ঘটনা আড়াল করতে এক তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তদন্তে নতুন অগ্রগতি পেয়েছে...
কবে হচ্ছে ঈদ জ্যোতির্বিদদের হিসাবে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, চল...
নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় পদক্ষেপ বরিশালে রহমাতুল্লা...
নারীর মর্যাদা, অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জোরদার করতে ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হ...
কুমিল্লায় বিএনপি নেতা উদবাতুল বারী আবুর বাবার জানাজায় জনস্রো...
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্...
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...