প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Mar 2026, 11:25 PM
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই গ্রেপ্তারকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী, কারণ হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশজুড়ে ব্যাপক আলোড়ন ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
এদিকে, গুরুত্বপূর্ণ এই দুই আসামি গ্রেপ্তারের খবর প্রকাশের পরই তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে আনা হবে—এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
দেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আসামি প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করে কোন পদ্ধতিতে তাদের ফিরিয়ে আনা হবে তা নির্ধারণ করবে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।
গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, শুধু হাদি হত্যার আসামি নয়—ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা প্রচারণায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত বহিঃসমর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় অপরাধীদের প্রত্যর্পণের ব্যবস্থা রয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ তাদের ভূখণ্ডে আত্মগোপন করে থাকা অপরাধী বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের একে অপরের কাছে হস্তান্তর করতে পারে। ২০১৬ সালে চুক্তিতে সংশোধনী আনার ফলে আসামি প্রত্যর্পণের প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো আসামিকে ফেরত পেতে বাংলাদেশ সরকারকে প্রথমে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানাতে হয়। সংশোধিত বিধান অনুযায়ী, কোনো আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাই এখন প্রত্যর্পণের জন্য যথেষ্ট ভিত্তি হিসেবে গণ্য হয়।
চুক্তির আওতায় সাধারণত এমন অপরাধীদের ফেরত দেওয়া হয়, যেসব অপরাধে কমপক্ষে এক বছর কারাদণ্ডের বিধান রয়েছে। হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধ এ ব্যবস্থার আওতায় পড়ে। তবে কোনো অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের বলে বিবেচিত হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ প্রত্যর্পণ নাকচ করতে পারে। যদিও হত্যা বা সহিংস অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার বিধান রয়েছে চুক্তিতে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে একই বছরের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমে হাদির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...