প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Jun 2026, 9:29 PM
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি গায়ক ভেজেড্রিমের সঙ্গে যৌথভাবে ‘সির সির’ গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। তবে কেবল পারফরম্যান্সই নয়, তার পোশাকও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।
মঞ্চে সঞ্জয়ের পরনে ছিল মেরুন রঙের দৃষ্টিনন্দন একটি স্যুট। স্যুটটির হাতাজুড়ে সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের নানা প্রতীক। এমব্রয়ডারিতে স্থান পেয়েছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার লাল বৃত্ত, যা বিশ্বদরবারে নিজের শিকড়কে গর্বের সঙ্গে তুলে ধরার এক অনন্য প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
পারফরম্যান্সের সময় একাধিকবার নিজের জ্যাকেটের হাতার নকশার দিকে ইঙ্গিত করতে দেখা যায় সঞ্জয়কে। অনেকের মতে, এটি ছিল মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার নীরব কিন্তু শক্তিশালী বার্তা।
বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ের এমন উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন অঙ্গনের তারকা ও ভক্তরা পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে সঞ্জয়ের প্রশংসা করছেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাকে অভিনন্দন জানাচ্ছেন।
ঐতিহাসিক এই মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন সঞ্জয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মানুষ। এটি কেবল একটি সুন্দর পথচলার শুরু মাত্র।’
উল্লেখ্য, সঞ্জয়ের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং তার বেড়ে ওঠা চট্টগ্রামে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজের সংগীতজীবনে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণকে গুরুত্ব দেওয়া এই শিল্পী বরাবরই তার পারিবারিক সংগীত ঐতিহ্যের কথা তুলে ধরেন। বিশেষ করে তার মা ও দাদির অবদানকে তিনি নিজের শিল্পীসত্তার অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে থাকেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...