প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 2 Aug 2025, 11:31 PM
বরুড়ার লালমাই পাহাড়ের সবুজ প্রান্তরে ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই বেজে উঠল স্কাউট বাঁশির সুর। প্রকৃতির কোলে, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে শুরু হলো বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল ও জেলা রোভারের আয়োজনে ৩৩৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার মো. মিজানুর রহমান এলটি। পরিচালনায় ছিলেন সহকারি লিডার ট্রেইনার তাসলিমা আক্তার। স্কাউট পতাকার নিচে সমবেত হলেন কুমিল্লার নানা প্রজন্মের রোভার ও স্কাউট সদস্যরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের।
স্বাগত বক্তব্যে কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন স্কাউটিংয়ের ঐতিহ্য ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স সেক্রেটারি মোহাম্মদ আমির হোসেন। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদাউস ও ওমর সালেহ তাসরিফ।
এ সময় উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিন নেয়ামা, ভাষা সৈনিক অজিত গুহ কলেজের অমিত রবি দাস প্রমুখ।
এই কোর্সে অংশগ্রহণ করেছেন কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০ জন রোভার ও গার্ল-ইন-রোভার।
লালমাই পাহাড়ের নির্মল বাতাস, সবুজ গাছের ছায়া ও দেশসেবার অঙ্গীকারে মুখর এই প্রশিক্ষণ ক্যাম্প যেন ভবিষ্যতের স্কাউট নেতাদের নতুন স্বপ্ন বুনে দিল—সেবায় গড়ে উঠুক মানুষ, মানুষে ভরে উঠুক দেশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...