প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 21 Sep 2025, 11:36 PM
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসছে ২৮ সেপ্টেম্বর বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালীবাড়িতে আনন্দময়ী সংঘের আয়োজনে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লিফলেট সূত্রে জানা যায়- সনাতনী সংস্কৃতি ধ্বংসকারী ডিজে, হিন্দি গান, অশ্লীল নৃত্য ইত্যাদির মতো বিভিন্ন অপসংস্কৃতিকে ছুঁড়ে ফেলে সনাতনের মহামূল্যবান সংস্কৃতি জাগ্রত ও তুলে ধরতে বদ্ধ পরিকর। এরই সূচনা হিসেবে প্রথমবারের মতো বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালী মন্দির প্রাঙ্গণে অষ্টমী পূজায় সন্ধ্যা থেকে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্ট সমূহ হলো : শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি (বিবাহিত মহিলাদের জন্য) এবং বৈদিক নৃত্য (স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য) এবং যেমন খুশি তেমন সাজ (বৈদিক সাজ-সবার জন্য)। শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতায় মহিলাদের জন্য রয়েছে আর্কষনীয় ১ম পুরস্কার জামদানী শাড়ি। এছাড়াও রয়েছে নবমী পূজার দিন সন্ধ্যায় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং উপস্থিত সবার জন্য কুইজ প্রতিযোগিতা।
রয়েছে স্বনামধন্য শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও নবমী পূজা শেষে দুপুরবেলা আগত পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...