...
শিরোনাম
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব ⁜ ‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার ⁜ হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ ⁜ পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ⁜ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা ⁜ ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি ⁜ ৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক ⁜ বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয় ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু ⁜ চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর ⁜ ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ ⁜ ঢাকায় এসেই সম্পর্কের নতুন বার্তা, ‘ভারত-বাংলাদেশ একসঙ্গে হলে ১৬০ কোটির শক্তি’ ⁜ রাতেই বদলে যেতে পারে আবহাওয়া, ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা ⁜ 'পে স্কেল কার্যকর হবেই, বেতন বাড়লে দুর্নীতিও কমবে’—অর্থমন্ত্রীর দৃঢ় বার্তা ⁜ বৈশ্বিক বিভ্রাটে অচল ফেসবুক, বিশ্বের বিভিন্ন দেশে ভোগান্তিতে ব্যবহারকারীরা ⁜ ফুটবল মাঠ থেকে জন্মসনদে তারকারা, দক্ষিণ আমেরিকায় শিশুদের নামকরণে মেসি-নেইমার ঝড় ⁜ সংরক্ষিত আসনে নতুন দায়িত্বে রাশেদা বেগম হীরা, কুমিল্লা-৪ ও ১১ আসনে সমন্বয়ক ভূমিকা ⁜ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঘটনার পর ইউএনওর উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধ বাবা ফজল করিম ⁜ গৌরীপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন, সফল ব্যবসায়ীরা পেলেন সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা | প্রকাশ: 10 Oct 2025, 10:07 PM

কুমিল্লা বিভাগ ঘোষণার জন‌্য দাবি জানাতে হবে- এটাই তো লজ্জার! News Image


মোহাম্মদ আলাউদ্দিন:

বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে একটি নাম বারবার উঠে আসে কুমিল্লা। শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাসেও এই অঞ্চলের অবদান অপরিসীম। অথচ আজও কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে পথে নামতে হয়, মানববন্ধন করতে হয়, মিছিল-মিটিং করতে হয়! এ যেন এক অপ্রত্যাশিত লজ্জা, জাতির আত্মমর্যাদায় আঘাতের মতোই।

কুমিল্লা প্রাচীন সাম্রাজ্যের কেন্দ্র ছিল। ত্রিপুরা রাজ্যের রাজধানী থেকে শুরু করে লালমাই-ময়নামতি, শালবন বৌদ্ধবিহার, কোটবাড়ির প্রত্ননগরী, নবাব ফয়জুন্নেছা, কাজী নজরুল ইসলামের পদচিহ্ন- সব মিলিয়ে কুমিল্লা বাংলাদেশের প্রাচীন সভ্যতার ধারক ও বাহক। এখান থেকেই বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়ন মডেলের সূচনা হয়েছিল “কুমিল্লা মডেল” নামে, যা পরবর্তীতে সারাদেশে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়। এমন ঐতিহ্যবাহী জনপদ আজও জেলা পর্যায়ে আটকে আছে- এটা কেবল প্রশাসনিক নয়, মানসিক বঞ্চনাও।

কুমিল্লা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী অবস্থানে থেকে এটি দেশের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর অন্যতম সংযোগস্থল। কুমিল্লায় অবস্থিত ইপিজেড, হাইটেক পার্ক, গ্যাসফিল্ড, সীমান্ত বাণিজ্য কেন্দ্র, শিল্পকারখানা, যোগাযোগ নেটওয়ার্ক- সবই প্রমাণ করে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব। অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও বিভাগীয় মর্যাদার অভাবে এখানকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর- এই ছয় জেলার ভৌগোলিক অবস্থান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী এই অঞ্চলটি দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র হিসেবে বহু বছর ধরে বিকশিত হয়েছে। বর্তমানে এই ছয়টি জেলায় ২ কোটি ৫০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল, যা দেশের অনেক বিদ্যমান বিভাগের চেয়েও জনবহুল। এই অঞ্চলের জনগণের প্রশাসনিক সেবা পেতে চট্টগ্রাম বা ঢাকায় ছুটে যেতে হয়, যা সময়, অর্থ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি স্বতন্ত্র “কুমিল্লা বিভাগ” গঠিত হলে এই সমস্যা অনেকাংশে নিরসন হবে এবং উন্নয়ন হবে দ্রুততর ও ন্যায্য।

এদিকে বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা- নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী যদি প্রস্তাবিত কুমিল্লা বিভাগে না আসে, তবুও কুমিল্লা বিভাগ ঘোষণা করতে কোনো সমস‌্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে শুধুমাত্র কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর- এই তিনটি জেলা নিয়েই “কুমিল্লা বিভাগ” ঘোষণা করা যায়। এই তিন জেলার সম্মিলিত জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষাধিক, যা ইতিমধ্যে ঘোষিত অনেক বিভাগের চেয়েও বেশি। জনসংখ্যার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও অবকাঠামোগত দিক থেকেও কুমিল্লা আলাদা বিভাগ হিসেবে গড়ে ওঠার সম্পূর্ণ যোগ্যতা রাখে।

বিভাগ মানে শুধু মানচিত্রে নতুন দাগ টানা নয়; বিভাগ মানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, উন্নয়নের ত্বরান্বিত ধারা, জনগণের সেবাপ্রাপ্তির সহজলভ্যতা। কুমিল্লার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ঘোষণার অভাবে। অথচ দীর্ঘদিন ধরেই কুমিল্লা বিভাগ গঠনের বিষয়টি আলোচনায় আছে- কখনও বাস্তবায়নের আশ্বাস, কখনও শুধু প্রতিশ্রুতির ফাঁকা বুলি।

একটি নতুন বিভাগ গঠনের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। কুমিল্লা বিভাগের দাবি কোনো আঞ্চলিক প্রতিযোগিতা নয়, এটি প্রশাসনিক বাস্তবতা ও ন্যায্যতার প্রতিফলন। যে অঞ্চলের মানুষ দেশের অর্থনীতিতে, সংস্কৃতিতে ও মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছে, তাদের আজও নিজেদের ন্যায্য দাবি তুলতে হয়- এটাই তো লজ্জাজনক!

সরকারের উচিত, এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা করা। কারণ সময় এসেছে সরকারকে প্রতিশ্রুতির চৌহদ্দি পেরিয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার। আর অপেক্ষা নয়- কুমিল্লা বিভাগ এখন সময়ের দাবি, জনগণের দাবি, ন্যায্য দাবি।
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com

ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...

কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...

‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...

কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...

হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...

কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...

পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...

ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...

 ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...

৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...

বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...

চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...

ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের ব্যতিক্রমী ফলাহার উৎসব
➤ ‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে দূরদর্শী পরিকল্পনার পক্ষে মত
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
➤ হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
➤ পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
➤ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা
➤ ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে প্রথম বলে দাবি
➤ ৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই বদলি নিয়ে বিতর্ক
➤ বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু
➤ চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্য, কম খরচে বিদ্যুৎ প্রকল্পে সবার নজর
➤ ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে মানবিক উদ্যোগ
➤ ঢাকায় এসেই সম্পর্কের নতুন বার্তা, ‘ভারত-বাংলাদেশ একসঙ্গে হলে ১৬০ কোটির শক্তি’
➤ রাতেই বদলে যেতে পারে আবহাওয়া, ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা
➤ 'পে স্কেল কার্যকর হবেই, বেতন বাড়লে দুর্নীতিও কমবে’—অর্থমন্ত্রীর দৃঢ় বার্তা
➤ বৈশ্বিক বিভ্রাটে অচল ফেসবুক, বিশ্বের বিভিন্ন দেশে ভোগান্তিতে ব্যবহারকারীরা
➤ ফুটবল মাঠ থেকে জন্মসনদে তারকারা, দক্ষিণ আমেরিকায় শিশুদের নামকরণে মেসি-নেইমার ঝড়
➤ সংরক্ষিত আসনে নতুন দায়িত্বে রাশেদা বেগম হীরা, কুমিল্লা-৪ ও ১১ আসনে সমন্বয়ক ভূমিকা
➤ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঘটনার পর ইউএনওর উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধ বাবা ফজল করিম
➤ গৌরীপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন, সফল ব্যবসায়ীরা পেলেন সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir