প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 15 Oct 2025, 7:34 PM
ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রোম ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
সফরকালে অধ্যাপক ইউনূস সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর উদ্যোগে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম (ওয়ার্ল্ড ফুড ফোরাম–ডব্লিউএফএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
এ সময় তিনি বৈশ্বিক ক্ষুধা, দারিদ্র্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
একই দিনে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি, জিবুতির প্রধানমন্ত্রী, এফএও মহাপরিচালক কু দংইউ এবং ব্রাজিলের কৃষিবিদ ও লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে পৃথক বৈঠক করেন।
এফএও সদর দপ্তরে পৌঁছালে মহাপরিচালক কু দংইউ অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রেসিডেন্ট লুলা ও কু দংইউ-এর সঙ্গে তিনি ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ উদ্যোগের নতুন কার্যালয় উদ্বোধন করেন।
সফরের শেষ দিনে, মঙ্গলবার, অধ্যাপক ইউনূস বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাও-এর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন রোমের এক হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
এর আগে রোববার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাড) প্রেসিডেন্ট আলভারো লারিও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে অধ্যাপক ইউনূস গত রোববার রোমে পৌঁছান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...