প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Oct 2025, 10:36 PM
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষেত্রে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব একটি "ভালো সমঝোতা" হতে পারে। তবে, এই প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হবেন কিনা, তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।
নরওয়ের রাজধানী অসলো সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “ট্রাম্প বলেছিলেন— আমরা যেখানে অবস্থান করছি, সেখান থেকেই থামি এবং আলোচনায় বসি। আমি মনে করি, এটি একটি গ্রহণযোগ্য সূচনা হতে পারে। তবে পুতিন এতে রাজি হবেন কি না, সে বিষয়ে আমি সন্দিহান। আমি ট্রাম্পকেও বিষয়টি স্পষ্ট করে বলেছি।”
২০২২ সালে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর কূটনৈতিক সমাধানের নানা উদ্যোগ নেয়া হলেও সাম্প্রতিক সময়ে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই ট্রাম্প এক নতুন প্রস্তাব নিয়ে এসেছেন— রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ যেন বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসে।
ট্রাম্প আরও জানান, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে একটি সম্ভাব্য বৈঠকের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। কারণ, “তিনি এমন কোনো বৈঠকে যেতে চান না, যা ফলপ্রসূ হবে না।”
তবে বিপরীতে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ বুধবার বলেছেন, পুতিন-ট্রাম্প বৈঠকের প্রস্তুতি এখনো চলছে, বন্ধ হয়নি।
যুদ্ধবিরতির এ নতুন সম্ভাবনা সামনে এলেও, তাতে কূটনৈতিক অচলাবস্থা কাটবে কি না, তা এখনও অনিশ্চিত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...