প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 26 Oct 2025, 9:05 PM
বাংলাদেশের সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবহারে দক্ষ জনবল তৈরিতে যৌথ উদ্যোগে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
রোববার বিএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত “ব্লু ইকোনমি গ্রোথ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ উদ্যোগের কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।
সেমিনারটি আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব এবং বিএমইউর ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।
অধ্যাপক আমানুল্লাহ বলেন,
“সমুদ্র, পর্যটন ও বিমানসহ বিভিন্ন প্রফেশনাল খাতে শিক্ষার সুযোগ সম্প্রসারণে মেরিটাইম ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের তরুণ প্রজন্মকে এসব বিষয়ে দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করতে আগ্রহী।”
প্রধান অতিথি রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন বলেন,
“দক্ষ জনবল তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হবে।”
এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির পথ উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...