প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: চাকুরী ও শিক্ষা বার্তা | প্রকাশ: 7 Nov 2025, 10:23 PM
চুয়াল্লিশতম বিসিএসের সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এই ফলে মোট ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, একই ক্যাডার বা পছন্দক্রমের নিম্ন ক্যাডারে প্রাপ্ত মনোনয়ন বাতিল করে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে। এটি ৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১-এর সংশোধিত ও হালনাগাদ ফলাফল।
সম্পূরক ফলাফলে ক্যাডারভিত্তিক মনোনয়ন পাওয়া প্রার্থীর সংখ্যা নিম্নরূপঃ
প্রশাসন ক্যাডার – ২৫০ জন
পররাষ্ট্র ক্যাডার – ১০ জন
পুলিশ ক্যাডার – ৫০ জন
আনসার ক্যাডার – ১৪ জন
নিরীক্ষা ও হিসাব ক্যাডার – ৩০ জন
কর ক্যাডার – ১১ জন
সমবায় ক্যাডার – ৮ জন
রেলওয়ে ক্যাডার – ৭ জন
তথ্য ক্যাডার – ১০ জন
ডাক ক্যাডার – ২৩ জন
বাণিজ্য ক্যাডার – ৬ জন
পরিবার পরিকল্পনা ক্যাডার – ২৭ জন
খাদ্য ক্যাডার – ৩ জন
এছাড়া ১,২৩২ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে বিভিন্ন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার এবং সংশ্লিষ্ট পদে।
এর আগে গত ৩০ জুন প্রকাশিত মূল ফলে ১,৬৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন। তবে পরবর্তীতে দেখা যায়, ওই তালিকার ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে অন্য ক্যাডারে কর্মরত এবং তাঁরা একই বা নিম্ন পছন্দের ক্যাডারে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। ফল পুনঃসমন্বয়ের পর জানা যায়, তাঁদের মধ্যে ৪৩ জন প্রার্থী তাঁদের উচ্চ পছন্দক্রম অনুযায়ী ক্যাডারে মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন।
নতুন এই সম্পূরক ফল প্রকাশের মধ্য দিয়ে ৪৪তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন পিএসসি কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...