প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 Dec 2025, 9:30 PM
অবৈধ অভিবাসন মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রমবর্ধমান অভিবাসী চাপ, সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে সোমবার (৮ ডিসেম্বর) ব্রাসেলসে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নতুন নীতিমালার ওপর সদস্য রাষ্ট্রগুলো ঐকমত্যে পৌঁছেছে। খবর এএফপি।
ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এসব পদক্ষেপ অভিবাসীদের প্রবেশ, অবস্থান ও দেশে ফেরানোর প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তাবগুলো এখন ইউরোপীয় পার্লামেন্টে ভোটের অপেক্ষায়।
নতুন পদক্ষেপে যা থাকছে—
ইইউ সীমান্তের বাইরে অভিবাসীদের জন্য পুনর্বাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ স্থাপন।
স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তি ও দীর্ঘমেয়াদি কারাদণ্ড।
অভিবাসীদের নিজ দেশে নয়, ইইউ নির্ধারিত ‘নিরাপদ তৃতীয় দেশে’ ফেরত পাঠানোর বিধান।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপজুড়ে ডানপন্থী রাজনীতির উত্থান এবং ভোটের হিসাব-নিকাশও ইইউকে কঠোর পথে হাঁটতে উদ্বুদ্ধ করেছে। সদস্য দেশগুলোর উদ্দেশ্য হলো সীমান্ত নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং ফেরত-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
তবে মানবাধিকার সংগঠনগুলো নতুন নীতিকে কঠোর ও অমানবিক বলে সমালোচনা করছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা ও মানবিক অধিকারকে আরও ঝুঁকির মুখে ফেলবে।
ইইউর চূড়ান্ত অনুমোদন পেলে নতুন এই আইনগুলো ইউরোপের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...