প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Dec 2025, 3:04 AM
রাজশাহীর তানোরে ৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুকে একটি আবেগভরা পোস্ট দিয়ে দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র প্রশ্ন তোলেন।
আলভী লেখেন, “সাজিদের কথা ভাবলেই আমার নিজের সন্তানের মুখ সামনে ভেসে উঠছে। আমরা কোথায় নিরাপদ? আমাদের শিশুরা কোথায় নিরাপদ?”
তিনি আরো অভিযোগ করেন, ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধারতৎপরতার গতি হতাশাজনক। প্রযুক্তির সীমাবদ্ধতা ও কর্তৃপক্ষের অবহেলা তাঁকে ব্যথিত করেছে।
পোস্টে তিনি কূপটি বছরের পর বছর অরক্ষিত রেখে দেওয়াকে ‘চরম দায়িত্বহীনতা’ বলে আখ্যা দেন। একই সঙ্গে সমাজ ও জাতির পক্ষ থেকে শিশুটির কাছে ক্ষমা চেয়ে লেখেন,
“সাজিদ, বাবা—এই দেশ, এই মানুষ আর এই দায়িত্বহীন জাতিকে তুমি কোনোদিন ক্ষমা কোরো না।”
অভিনেতার এ আবেগঘন লেখাটি মুহূর্তেই নেটিজেনদের হৃদয়ে নাড়া দেয়। কমেন্ট বক্সে অনেকে সাজিদের নিরাপদ উদ্ধারের প্রার্থনা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সাজিদের উদ্ধার নিয়ে মাঠে উদ্বেগ বাড়লেও সোশ্যাল মিডিয়ায় একটাই সুর—দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল উদ্যোগ চান সবাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...