প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 9:07 PM
বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা এখন আর শুধু স্টেডিয়াম বা টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে জনপ্রিয় ফুটবল তারকাদের নাম এখন জায়গা করে নিচ্ছে নবজাতকদের জন্মসনদেও। প্রিয় খেলোয়াড়দের প্রতি ভালোবাসা থেকেই অনেক অভিভাবক সন্তানের নাম রাখছেন বিশ্ব ফুটবলের সেরা তারকাদের নামে।
লাতিন আমেরিকার দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যে নামগুলো একসময় কেবল ফুটবল মাঠে গর্জে উঠত, এখন সেগুলো হয়ে উঠছে নতুন প্রজন্মের পরিচয়ের অংশ।
ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রির তথ্য বলছে, দেশটিতে স্থানীয় ফুটবলারদের চেয়ে আন্তর্জাতিক তারকাদের নামই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। তার নামে দেশটিতে ৩ হাজার ৮৪৭ জন শিশুর নাম রাখা হয়েছে।
দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার নামে নামকরণ করা হয়েছে ২ হাজার ৮০০-এর বেশি শিশুর। তৃতীয় স্থানে রয়েছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, যার নামে রয়েছে ২ হাজার ১৩৬ জন।
ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোও এই তালিকায় রয়েছেন। ইকুয়েডরে ১ হাজার ৫৪৯ জনের নাম রাখা হয়েছে ‘লিওনেল’, ১ হাজার ৬ জনের নাম ‘রোনালদো’ এবং ৩৮ জনের নাম সরাসরি ‘মেসি’।
শুধু ইকুয়েডর নয়, প্রতিবেশী দেশগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। ২০২২ সালের তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় সবচেয়ে জনপ্রিয় ফুটবল-অনুপ্রাণিত নাম ছিল ‘কিলিয়ান’ বা ‘এমবাপ্পে’, যেখানে ৮৩৬ শিশুর নাম রাখা হয়েছে এভাবে। এর পরেই রয়েছে নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিভিন্ন নাম।
ব্রাজিলেও নেইমারের জনপ্রিয়তা দারুণভাবে প্রতিফলিত হয়েছে। দেশটিতে ২ হাজার ৪০০-এর বেশি শিশুর নাম রাখা হয়েছে এই তারকার নামে। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর ২০২৩ সালে মেসির নামে শিশুদের নাম রাখার প্রবণতা নতুন করে বৃদ্ধি পায়।
ফুটবলভক্তদের এই আবেগ কখনো কখনো ভিন্ন মাত্রাও পেয়েছে। চিলির একটি পরিবার ২০২২ বিশ্বকাপের আগে তাদের নবজাতকের নাম রাখে ‘গ্রিজম্যান এমবাপ্পে’। শুধু তাই নয়, ওই পরিবারের অন্য সন্তানদের নামের তালিকাতেও রয়েছে ‘জেমস মদ্রিচ’, ‘আন্দ্রেস ইনিয়েস্তা’, ‘লিওনেল মেসি’ এবং ‘নেইমার রোনালদো’।
বিশ্লেষকদের ধারণা, বর্তমান পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী কয়েক বছরে স্পেনের লামিনে ইয়ামাল, ফ্রান্সের উসমান দেম্বেলে, ইংল্যান্ডের হ্যারি কেইন কিংবা পর্তুগালের ভিতিনহার নামও নবজাতকদের নামের তালিকায় নতুন ট্রেন্ড হয়ে উঠতে পারে।
ফুটবলের প্রতি ভালোবাসা যে কেবল ৯০ মিনিটের খেলা নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এক আবেগ—দক্ষিণ আমেরিকার এই নামকরণের প্রবণতা যেন সেই গল্পই নতুন করে বলছে।
সূত্র: ডেইলি সাবাহ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...