প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 9:14 PM
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার হঠাৎ করেই দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি। দুপুরের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগইন এবং নিউজফিড ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
ডাউনটাইম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। ব্যবহারকারীদের এসব প্রতিবেদনের ভিত্তিতে ওয়েবসাইটটি জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই ফেসবুকের সেবায় সক্রিয় বিভ্রাট শুরু হয়েছে।
প্রাথমিক তথ্য বলছে, সমস্যাটি কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে।
ইজডাউন জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা ফেসবুকের সেবার বিভিন্ন ত্রুটি পর্যবেক্ষণ করছে। এই সময়ের মধ্যে প্ল্যাটফর্মটির ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের তথ্য নথিভুক্ত করা হয়েছে। সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বর্তমান সমস্যাটিকে উল্লেখযোগ্য বৈশ্বিক সেবা বিঘ্ন হিসেবে চিহ্নিত করেছে।
এখন পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এছাড়া কখন নাগাদ ফেসবুকের সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈশ্বিক সার্ভার সমস্যায় ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন, তাদের কিছু সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট কারিগরি দল সমস্যার সমাধানে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: ইউনিল্যাড
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...