প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 12 Jun 2026, 9:43 PM
বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেই দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর তিনি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ একসঙ্গে কাজ করতে পারলে দক্ষিণ এশিয়ায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলে ১৬০ কোটির একটি বিশাল জনশক্তি গড়ে ওঠে। এই শক্তিকে কাজে লাগানো গেলে দুই দেশ শুধু নিজেদের উন্নয়নই নয়, আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, দুই দেশের মানুষের কল্যাণ এবং পারস্পরিক অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। বাংলাদেশের জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে এই উদ্যোগ সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন দায়িত্বে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন এই কূটনীতিক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত পর্যটক ভিসা কার্যক্রম দ্রুত চালু হওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন তিনি।
ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ঢাকায় দায়িত্ব পালনকারী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। বাংলাদেশে আসার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সীমান্ত আনুষ্ঠানিকতা শেষে তারা সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ। কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও পরে জনতা দল ও তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ইউপিএ সরকারের সময় তিনি ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে নয়াদিল্লি। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...