প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: কৃষি ও প্রকৃতি | প্রকাশ: 29 Aug 2025, 7:59 PM
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজারে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোল্ড স্টোরেজ গেটে আলুর সর্বনিম্ন দাম প্রতিকেজি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণের ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
অর্থনীতিবিদরা বলছেন, সরকারের এই হস্তক্ষেপের ফলে বাজারে আর আলুর দরপতন হবে না, বরং দাম দ্রুতই ঊর্ধ্বমুখী হবে।
কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি আলুর বাজারে উৎপাদন খরচের নিচে বিক্রি হওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশেই ন্যূনতম মূল্য নির্ধারণ এবং সরকারি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ক্রয়ের ফলে বাজারে আলুর অতিরিক্ত সরবরাহ কমবে, ফলে দাম বাড়বে—এমনটাই আশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
আগামী অক্টোবর-নভেম্বরে সংরক্ষিত আলু বাজারে বিক্রি করা হবে, যাতে দাম স্থিতিশীল থাকে। পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার।
কৃষকরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
একজন কৃষক জানান— “২২ টাকার নিচে আলু বিক্রি করে আমরা টিকতে পারছিলাম না। এখন সরকার দাম বেঁধে দেওয়ায় বাজারে আলুর মূল্য বাড়বেই, এতে আমাদের ক্ষতির দিন শেষ হবে।”
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই পাইকারি ও খুচরা পর্যায়ে আলুর দাম বাড়তে শুরু করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফল আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণবন্ত আয়োজন, কুমিল্লা সাংস্কৃত...
কুমিল্লায় সংস্কৃতি অঙ্গনের শিল্পী, সাহিত্যিক ও সুধীজনদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলাহার...
‘আজকের ধানক্ষেত, আগামী দিনের মহানগর’— কুমিল্লার নগর ভবন নিয়ে...
কুমিল্লা সিটি করপোরেশনের নতুন নগর ভবনের অবস্থান নিয়ে চলমান বিতর্কে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার ওপর গু...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্...
হৃদয় হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে উত্তাল জনতা, মহাসড়কে বি...
কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক মো. হৃদয় (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ...
পরিবেশ রক্ষায় বরুড়ায় ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, টাইগারদের জন্য ২ কোটি টাকার বোন...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট...
ইরানে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ক্ষমা, ইতিহাসে...
ইরানে একসঙ্গে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছ...
৩৫৯ কোটি টাকার ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, তদন্তের মধ্যেই...
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকার ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম ও কমিশন বাণি...
বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাপ, পোশাকে শিকড়ের গল্প বললেন সঞ্জয়
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। বিশ্বখ্যাত নৃত...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভি...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু। তি...
চৌদ্দগ্রামে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রদর্শনীতে শিক্ষার্থীদের সা...
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন...
ক্যানসারের বিরুদ্ধে মানবতার জয়গান দেবীদ্বারে ৩৮ রোগীর পাশে ম...
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ক্যানসার শুধু একটি রোগ নয়, অনেক পরিবারের জন্য এটি দীর্ঘ সংগ্রাম ও অর...