প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: অর্থনীতি | প্রকাশ: 29 Aug 2025, 8:07 PM
চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন পাইপলাইনের প্রথম চালানেই বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লা ডিপোকে ঘিরে। ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়ায় ৩৩ হাজার ৯৫৪ লিটার ডিজেলের ঘাটতি ধরা পড়েছে। এ ঘটনা ঘিরে জ্বালানি খাতে তোলপাড় শুরু হয়েছে।
যমুনা অয়েল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পাম্পিংয়ের সময় পাইপলাইনে জমে থাকা পানি কুমিল্লার ট্যাংকে চলে আসায় এ ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে কুমিল্লা ডিপো থেকে কোম্পানির প্রধান কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে ঘটনাটি স্বীকারও করা হয়েছে। ৩০ জুলাই ওই প্রতিবেদনে স্বাক্ষর করেন ডিপো ইনচার্জ মো. উজায়ের আহামেদ।
এর আগে, ২৪ জুন পতেঙ্গা ডিপো থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। সেই চালান পাঠানো হয় কুমিল্লার ১০৫ ও ১০৬ নম্বর ট্যাংকে এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে। তখনই কুমিল্লার দুটি ট্যাংকে পানির উপস্থিতি ধরা পড়ে।
ঘটনার পর ১৬ জুলাই প্রকল্প পরিচালকের দপ্তর থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে নির্ধারিত সময় ২৫ জুলাই পর্যন্ত প্রতিবেদন জমা পড়েছে কি না—তা নিয়ে এখনো কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছেন না।
কুমিল্লার বরুড়ায় নতুনভাবে নির্মিত ২১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ডিপোকে কেন্দ্র করেই মূলত পাইপলাইন কার্যক্রমের বড় অংশ পরিচালিত হওয়ার কথা। অথচ উদ্বোধনের পরপরই সেখানে ডিজেল ঘাটতির ঘটনা সামনে আসায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহল বলছে, কুমিল্লা ডিপোর ঘটনায় নতুন পাইপলাইন প্রকল্পের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আস্থা নষ্ট হতে পারে। তারা দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন প্রকল্প থেকে বছরে ৫০ লাখ টন তেল সরবরাহ, পরিবহন ব্যয়ে ২২৬ কোটি টাকা সাশ্রয় ও জ্বালানি খাতে সিস্টেম লস কমানোর লক্ষ্য রয়েছে। কিন্তু প্রথম চালানেই কুমিল্লা ডিপোতে এমন ঘটনার ফলে প্রকল্পের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...