প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 12 Oct 2025, 1:32 PM
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকবে অর্থ উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত। রবিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদল।
প্রতিনিধিদল জানায়, বৈঠকে যুগ্ম সচিব বিষয়টি নিয়ে ইতিবাচক মত প্রকাশ করলেও কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। তিনি জানিয়েছেন, শিক্ষা ও অর্থ উপদেষ্টা দুজনেই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব দেশে ফিরবেন আগামী ২২ অক্টোবর—ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, “আমাদের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে যেই প্রজ্ঞাপন বা পরিপত্রের জন্য আমরা আন্দোলন করছি, সেটি অর্থ উপদেষ্টার অনুমোদন ছাড়া প্রকাশ করা সম্ভব নয়। তাই আপাতত আন্দোলন চলবে।”
বৈঠক শেষে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশাসনের পক্ষ থেকে প্রেস ক্লাব এলাকায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে বলে তারা জানান।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে গিয়ে বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন। সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, নুরুল আমিন হেলালী, আশরাফুজ্জামান হানিফ, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় শিক্ষকদের মহাসমাবেশ, যেখানে সারাদেশ থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। সমাবেশের কারণে তোপখানা রোডে যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচি থেকে শিক্ষকরা সরকারকে ১২ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না এলে মঙ্গলবার থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা চাই সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করুক। না হলে কর্মবিরতির মতো আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
অন্যদিকে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক। দ্রুত সমাধানের লক্ষ্যে উভয় মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত আলোচনা করছেন।
তবে রাজধানীতে শিক্ষকদের লাগাতার কর্মসূচিতে প্রশাসনের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...
ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যা...
বাংলাদেশ থেকে তুরস্ক ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এলো নতুন সুযোগ। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তুরস্...
বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাস...
ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সেরা অবস্থান অর্জন করা মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলী অকাল মৃত্যুর ঘটনায়...