প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 10:49 PM
সারা দেশে চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচিতে সর্বোচ্চ রেজিস্ট্রেশনের রেকর্ড গড়েছে কুমিল্লা। জেলায় নির্ধারিত ১৫ লাখ ৮৬ হাজার ১৯ জন টিকাগ্রহীতার মধ্যে ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ১৩ লাখ ২৬১ জন— যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮২ শতাংশ।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন নিজে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. একে এম আব্দুস সেলিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নুরুল হক, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক স্বপন কুমার শর্মা, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি সাঈদা আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজূশ কান্তি সরকার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১৩ লাখ ২৬১ জন শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। ১৮ কার্যদিবসব্যাপী এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
টিকা নিয়ে অপতথ্য ও গুজব সম্পর্কে উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, টাইফয়েড টিকা নিয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে, যা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন,
“বিশ্বে প্রতি বছর টাইফয়েডে ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়, যার মধ্যে প্রায় ১০ হাজারই বাংলাদেশে। এটি অত্যন্ত উদ্বেগজনক। তাই সরকারের বিনামূল্যের টিকাদান কর্মসূচিতে কুমিল্লাবাসীর উৎসাহ আমাদের আশাবাদী করেছে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন,
“দেশে সর্বোচ্চ রেজিস্ট্রেশন কুমিল্লায় হয়েছে—এটি সত্যিই গর্বের বিষয়। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস—বরুড়ায় সচেতনতা র্যালি ও আ...
৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস—বরুড়ায় সচেতনতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতআবু ইউছুফ রাবেতঃআন্তর্...
মোহাম্মদপুরে মা-মেয়ের রহস্যময় হত্যাকাণ্ড: গৃহকর্মী আয়েশা পা...
রাজধানীর মোহাম্মদপুরে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ ও তার কন্যা...
“কুমিল্লা মুক্ত দিবস উদযাপন”
আজ (৮ ডিসেম্বর) কুমিল্লায় পালিত হলো কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল...
“দল ঐক্যবদ্ধ না হলে বিপদ আশঙ্কা: তারেকের সতর্ক বার্তা”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, সামনে রাজনৈতিক লড়াই হবে অত্যন্ত কঠিন। দলীয় ঐ...
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা: সিইসির ভাষণ রেকর্ড ১০ ড...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দ...
বিজয়ের ৫৪ বছরে ৫৪ পতাকা হাতে স্কাইডাইভিং: বাংলাদেশ গড়বে বিশ্...
মহান বিজয় দিবস উদযাপনে এবার বাংলাদেশের বিশেষ আয়োজন—স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে ৫৪ জন প্যারাট্রুপার ৫৪...
সাত কলেজ–ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: গুজব এড়িয়ে পেশাদারিত্ব...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) নিয়ে ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্...
অভিবাসনে কঠোর পথে ইইউ: আসছে ‘রিটার্ন হাব’ ও কড়া শাস্তি
অবৈধ অভিবাসন মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রমবর্ধমান অভিবাসী চাপ, সীমান...
জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে জারি সুনামি সত...
জাপানের সমুদ্র উপকূল কেঁপে উঠেছে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) সকালে...
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা শীতকালীন বিরতি: ১১–২৮ ডিসেম...
দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় শীতকালীন ছুটি। প্রাথমিক থেকে কলেজ, মা...
রাত ১টায় কুমিল্লা মহিলা কলেজের সামনে প্লটে ভয়াবহ আগুন
কুমিল্লা মহিলা কলেজের সামনের প্লটগুলোতে গতকাল (সোমবার) রাত প্রায় ১টার দিকে আকস্মিকভাবে আগুন লাগার ঘট...
৭ বছরের প্রেমের পর পরিণয়ে পরিচালক আরিয়ান—চুপিসারে সেরে ফেললে...
জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সাত বছরের পরিচয় ও স...